রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বাড়তে পারে রাতের তাপমাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৭৬ সময় দেখুন
বাড়তে পারে রাতের তাপমাত্রা


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

অফিস জানিয়েছে আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা বলা হয়েছে, এ সময়  রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ১০ মিনিটে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর