শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বিএনপির আন্দোলনে সফলতা আসবেই: গয়েশ্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৭৭ সময় দেখুন
বিএনপির আন্দোলনে সফলতা আসবেই: গয়েশ্বর


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জনগণের মনোভাব বুঝে সঠিক পথে থাকলে বিএনপির আন্দোলনে সফলতা আসবেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ আলোচনা সভার আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমাদের ভয় পাইলে চলবে না। মনে রাখতে হবে, অসুখ হলে ঔষধ খেলে সারে। কিন্তু ভয় পেলে ঔষধে কাজ করে না। শারীরিক শক্তি বৃদ্ধিতেও ঔষধ পাওয়া যায়। কিন্ত সাহস বৃদ্ধিতে বাজারে ঔষধ পাওয়া যায় না। জাতির মনোভাব বুঝে জিয়াউর রহমানের মতো সঠিক পথে থাকতে হবে। তাহলে মনে সাহস বাড়বে। জনগণের ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমাদের ‘ডু অর ডাই’ আন্দোলন করতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরবে, ভোটাধিকার প্রতিষ্ঠা করা যাবে।”

তিনি বলেন, ‘কাউকে ছোট করে অন্যকে বড় করা যায় না। আওয়ামী লীগের পুঁজি হচ্ছে অন্যকে গালি দিয়ে ছোট করা। এই সমালোচনাকেও জিয়াউর রহমান বলতেন- এটা গণতন্ত্রের সৌন্দর্য। তিনি সব সময় দেশের মানুষের মনোভাব বুঝে কাজ করতেন। এ কারণেই জিয়াউর রহমান এত জনপ্রিয়।’

গয়েশ্বর বলেন, ‘জিয়াউর রহমান পথে পথে হেঁটেছেন, খাল খনন করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন- এসব করে তিনি সফল হয়েছেন। জিয়াউর রহমানের জীবন দর্শনেই গণতন্ত্রকে মুক্ত করার নির্দেশনা রয়েছে। জিয়াউর রহমানের নীতি, আর্দশ ও নির্দেশনা ধারণ করে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে তথা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা কর্নেল (অব.) এম এ লতিফ খান, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, রফিকুল আলম মজনু, জাসাসের ইথুন বাবু, ফেরদৌস ফকির, জাকির হোসেন, মাকসুদুর রহমান টিপু, রফিকুল ইসলাম স্বপন, শাহ বিল্লাল হোসেন, নাসির উদ্দিন মিলন, শিহাব খান, আশরাফুল ইসলাম দিপু, শফিকুল হাসান রতন, মিজান ভান্ডারী, আব্দুল মালেক মুন্সি প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর