শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন: ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৬১ সময় দেখুন
বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন: ওবায়দুল কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে যাচ্ছে বলেই বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে তিনি তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

সরকারের উন্নয়ন এবং অগ্রগতি ও দেশ এগিয়ে যাওয়ার কোন চিত্র বিএনপি দেখতে পায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত, কারণ সরকারের সঙ্গে জনগণ রয়েছে, কোনো দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধু কন্যা মাথা নত করেন না।’

তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে।’

দেশ নাকি এক অদৃশ্য শক্তি চালাচ্ছে, এ শক্তি নাকি বিএনপির ওপর খবরদারি করছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যতমুখি রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির ওপর অমানিশার ছায়া ফেলেছে।’

বর্তমান সরকার কোন দলের ওপর খবরদারি করে না, বরং সরকার পরিচালনাকে পবিত্র দায়িত্ব মনে করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে নাকি আতঙ্ক ও নির্মম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ ভিত্তিহীন।’

তিনি বলেন, ‘বিএনপি নেতাদের এমন অভিযোগ চিরাচরিত ও কাল্পনিক, সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার আগে তাদের নিজেদের শাসনকালের কথা মনে করা উচিত।’

বিএনপি মহাসচিব গোস্বা করে ফেলেছেন, তিনি ক্ষোভের বশবর্তী হয়ে সরকারের বিরুদ্ধে কিছু শব্দমালার বিস্ফোরণ ঘটিয়েছে এমন মনে করে ওবায়দুল কাদের বলেন, ‘ধীরে ফখরুল সাহেব ধীরে, রেগে গেলেন তো হেরে গেলেন।’

ওবায়দুল কাদের মনে করেন বর্তমানে দেশের মানুষ নির্ভয়ে এবং স্থিতিশীল পরিবেশে নিজ নিজ কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছে।

জনগণ নয়, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বর্ণচোরা, সুবিধাবাদী রাজনীতিবিদ এবং জনগণের সম্পদ লুণ্ঠনকারী আতঙ্কে আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে আছে আগুন সন্ত্রাসীরা।’

দেশের সাধারণ মানুষ আতঙ্কে নয় বরং ভালো আছে, স্বস্তিতে আছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

যারা ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, জনগণের অর্থপাচার করে বিদেশে অর্থের পাহাড় গড়েছিল, পাচারকৃত অর্থে বিদেশে আয়েশি জীবনযাপন করেছে এবং করছে তাদের কে কী বলব? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব প্রশ্ন রেখে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার পরামর্শ দেন। ক্ষমতায় থাকাকালে বিএনপি একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি, অথচ তারা আজ নতুন নতুন ছবক দেয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় পরিচয়ে যাই হোক, শেখ হাসিনার কাছে অনিয়মকারীর কোনো প্রশ্রয় নেই, যা তিনি এরইমধ্যে প্রমাণ করেছেন।’

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর