রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘বিএনপির নেতৃত্বে গজানো সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
‘বিএনপির নেতৃত্বে গজানো সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে’


ঢাবি: বিএনপির নেতৃত্বে ডালপালা গজানো সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের একমাত্র বাধা এখন সাম্প্রদায়িকতা। যে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা মেলেছে, সে বৃক্ষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাটন করবো। আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার।’

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি হলো বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি যে ভিত্তি তৈরি হয়েছিলো, পরবর্তীসময়ে স্বাধীকার আন্দোলনের বিভিন্ন মাইলফলক পেরিয়ে ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে তা পূর্ণতার দিকে যায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা প্রথমত ভাষাযোদ্ধা; অতঃপর একাত্তরে এসে আমরা মুক্তিযোদ্ধা। কাজেই একুশে ফেব্রুয়ারি বাঙালির বিশ্বাসের বাতিঘর। যতদিন সবুজের পটে লাল সবুজের পতাকা থাকবে, ততদিন আমাদের চেতনায় চিরভাস্মর থাকবে একুশে ফেব্রুয়ারি। আজকে বাংলাদেশ ঠিক জায়গায় আছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো, সেই দেশের উন্নয়ন আজ সারা বিশ্বে বিস্ময়!’

এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ অনেকে।

The post ‘বিএনপির নেতৃত্বে গজানো সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর