শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘বিএনপির ভালো না লাগা রোগে পেয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৬ সময় দেখুন
‘বিএনপির ভালো না লাগা রোগে পেয়েছে’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপিকে ভালো লাগে না রোগে পেয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র ব্যবস্থা শক্তিশালী হয়েছে। ইসি গঠন বিষয়ে আইন করে বর্তমান সরকার ইতিহাসের নতুন মাইল ফলক সৃষ্টি করেছেন। কিন্ত এসব বিএনপির ভালো লাগে না। দেশ এগিয়ে যাক, মানুষ ভালো থাকুক, এগুলো বিএনপি চায় না। আসলে কোনো কিছুই বিএনপির ভাল লাগে না। তাদের হৃদয়ে রয়েছে পেয়ারে পাকিস্তান। বাংলাদেশের কোনো কিছুই ভালো লাগে না।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দুটি বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপসচিব ও পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার পিএএ’র লেখা ‘মাঠ প্রশাসনের বিবর্তণ প্রেক্ষাপট: বাংলাদেশ’ এবং ‘পানি সম্পদ ব্যবস্থাপনা প্রেক্ষিত: বাংলাদেশ’ নামক দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ঝালকাঠি পাবলিকেশন্স।

এনামুল হক শামীম বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু ট্যানেল, চার লেনের রাস্তা, ফ্লাইওভার, মেট্রোরেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে। যারা রাস্তায় ঘুমাতো তারা এখন স্থায়ী বাড়িতে ঘুমায়। এসব দেখে একটি দলের ভালো লাগে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শেখ হাসিনা সরকারই করে দিয়েছে। দক্ষিণাঞ্চলে পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছে।’

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টাপ্ল্যান করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। আমরা নদী ভাঙন রোধে কাজ করছি। ড্রেজিংসহ নানা পদক্ষেপ নিচ্ছি।’ তিনি বলেন, ‘মাঠ প্রশাসনের কর্মকর্তারা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তারা একসঙ্গে কাজ করছেন।’

শামীম বলেন, ‘ঢাকায় মেট্রোরেল চালু হচ্ছে। এই মেট্রোরেল প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঢাকা তিলোত্তমা নগরীতে পরিণত হবে। ঢাকা শহরে ফ্লাইওভার হওয়ার মধ্যে দিয়ে ঢাকা সিঙ্গাপুরের মতো হয়েছে। এই পরিস্থিতি তাদের ভালো লাগে না। যারা দেশকে ধ্বংস করেছে, লুটপাট করেছে তাদের ভালো লাগে না। কাদের ভালো লাগে না? যারা একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের বিরোধিতা করেছে, যাদের মনে সাম্প্রদায়িকতা প্রোথিত- তাদের এদের কোনো কিছুই ভালো লাগে না। তাদের ভালো লাগে না রোগে পেয়েছে।’

এনামুল হক শামীম বলেন, ‘বিএনপি করোনায় দেশের জনগণের পাশে থাকে না। তাদের কোনো দলীয় কার্যক্রম নেই। তাদের একটাই কাজ দেশকে কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে ছোট করে ক্ষমতায় যাওয়া যায়। সে চিন্তায়-ই তারা বিভোর। দেশের আইনশৃঙ্খলা ও জঙ্গিবাদ দমনে যখন সরকার বদ্ধপরিকর তখনই বিএনপি বিদেশে এজেন্ট নিয়োগ করে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যস্ত।’

অনুষ্ঠানে বই দুটির লেখক উপসচিব ও পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার পিএএ স্বাগত বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর