রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৭০ সময় দেখুন
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির


ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে নতুন করে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।’

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন হুমায়ুন কবির। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে এই আসনে বিএনপির গুম হওয়া নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। হুমায়ুন কবির দেশে ফেরার পর থেকে ইলিয়াস আলীর অনুসারী ও তার বলয়ের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর