রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিএনপির রাজনীতি এখন ফেসবুক ও ইউটিউবে সীমাবদ্ধ : ভূমিমন্ত্রী জাবেদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
বিএনপির রাজনীতি এখন ফেসবুক ও ইউটিউবে সীমাবদ্ধ : ভূমিমন্ত্রী জাবেদ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিএনপি-জামাতের রাজনীতি এখন ফেসবুক ও ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

তিনি বলেন, বিএনপি-জামাত কোন আন্দোলনে সফল হতে পারনি। তাদের আন্দোলনে দেশের জনগণ সাড়া দেয়নি এবং সামনে দিবেও না। এখন বিএনপির আন্দোলন জোয়ার থেকে ভাটায় নেমে গেছে। কারণ বিএনপিকে দেশের জনগণ বিশ্বাস করে না। বিগত দিনে ক্ষমতা থেকে বিএনপি যে দূর্নীতি আর অনিয়ম করেছে এতে দেশের জনগণ বিএনপিকে আর ক্ষমতায় চাই না। তাই বিএনপি-জামাত এখন ফেসবুক ও ইউটিউবে গুজব ছড়াচ্ছে। বিভিন্ন রকম গুজবের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের রাজনীতি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ। কিন্তু তারা এতে সফল হবে না। দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে গেছে এবং সামনেও এগিয়ে যাবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতীক বরাদ্দের পরদিন প্রচারণা শুরু করে আনোয়ারা উপজেলার বন্দর সেন্টার এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এসব বলেন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমার ওপর প্রধানমন্ত্রীর আস্থা-বিশ্বাস আছে বলেই আমাকে চতুর্থবারের মত নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে। ইনশাআল্লাহ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে জয়যুক্ত করবে।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দর ভোট হবে। নির্বাচনে সকলের অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। আমরা যে উন্নয়নের কাজটা শুরু করেছি, কিছু অসমাপ্ত উন্নয়নমূলক কাজ শেষ করার জন্য আমার নির্বাচনী এলাকা আনোয়ারা ও কর্ণফুলীর ভোটাররা নৌকায় ভোট দিয়ে আবারও আমাকে এমপি বানিয়ে সংসদে পাঠাবেন এবং শেখ হাসিনাকেও আবার দেশের প্রধানমন্ত্রী বানাবেন বলে আমি বিশ্বাস করি।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরী, শামশুদ্দিন আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দুলন, ফজলুল হক বাবুল, ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ, মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, এডভোকেট ইমরান হোসেন চৌধুরী বাবু, উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর