স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের জন্য লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।
সোমবার (২৬ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সাত সদস্য বিশিষ্ট ওই কমিটিতে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
সারাবাংলা/ এজেড/ এনইউ