শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিএনপি উঠে গেলেও রাস্তায় থাকবে জনগণ: নোমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
বিএনপি উঠে গেলেও রাস্তায় থাকবে জনগণ: নোমান


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, অনির্বাচিত সরকার জোর করে দেশ চালাচ্ছে। জনগণ এখন হাসিনার সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। সেই লক্ষ্যে রাস্তায় নেমে এসেছে তারা। বিএনপি উঠে গেলেও রাস্তায় থাকবে জনগণ।

বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর শংকরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। এ অনুষ্ঠান আয়োজন করে ‘জিয়া প্রজন্ম দল’।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘দেশ সংকটের মধ্য দিয়ে চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দুই বেলা ঠিক মতো খাওয়ার পরিস্থিতি নেই। একইসঙ্গে সরকারি দলের লোকদের মাধ্যমে লুটপাট ও সন্ত্রাস চলছে। ক্ষমতায় থাকার জন্য জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে শেখ হাসিনার সরকার। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার। অন্যান্য রাজনৈতিক দলের ওপরও একইভাবে কর্তৃত্ব আরোপ করছে তারা। এ জন্য আমাদের মধ্যে সখ্য বাড়াতে হবে। সব দল একই রকম ভূমিকা রাখতে পারবেন না। সুতরাং আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।’

জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি অ্যাডভোকেট পারভীন কাওসার পান্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রুবেলের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাজী ইউসুফ, আদাবর থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এড, আখতার হোসেন, থানা বিএনপি নেতা আলমগীর হোসেন লাবু, সোহেল রহমান, মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন তালুকদার জুয়েল প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর