সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বিএনপি নয়, জনগণের আস্থা এখন জামায়াতে ইসলামীতে: তাহের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
বিএনপি নয়, জনগণের আস্থা এখন জামায়াতে ইসলামীতে: তাহের


কুমিল্লা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি বড় দল হলেও বাস্তবে তারা ক্ষমতাসীন সময়ের মতো আজও জনগণের কাছে অজনপ্রিয়, অযোগ্য ও অবিশ্বাসযোগ্য।

তিনি আরও বলেন, ‘সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে জনগণকে ফের অন্ধকারে ঠেলে দেওয়া। ফ্যাসিবাদের কাছে আত্মসমর্পণ করা। তবে দেশের মানুষ আর সেই পথে হাঁটবে না। বর্তমান সময়ে আস্থার জায়গা বাংলাদেশের জামায়াতে ইসলামী।’

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের বৃহৎ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন ও হিংসার রাজনীতির দিন শেষ। জনগণ আর কখনো দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া দলকে ভোট দেবে না।’

‘জামায়াতের রাজনীতিতে আর কোনো হত্যাকাণ্ড, লুটপাট কিংবা ভীতির রাজনীতি হবে না। সকল ধর্ম-বর্ণ এবং দল-মত নির্বিশেষে সবাই স্বাধীনভাবে রাজনীতি করবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষও নিরাপদে বসবাস করবেন।’

তাহের আরও বলেন, ‘আপনারা বিএনপি করতে পারেন, এটা আপনার অধিকার। তবে উন্নয়ন ও শান্তির স্বার্থে দলের চেয়ে ভালো নেতৃত্বকে বেছে নিন। নৌকা, ধানের শীষ নয়—দাঁড়িপাল্লাই হবে শান্তি, ন্যায় ও উন্নয়নের প্রতীক।’

সমাবেশের আগে দুপুর থেকে গুনবতী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দাঁড়িপাল্লা হাতে মিছিল নিয়ে আসেন জামায়াতের নেতা-কর্মীরা। দীর্ঘ ১৭ বছর পর ইউনিয়নটিতে এটি জামায়াতের অন্যতম বৃহৎ সমাবেশ ছিল।

গুনবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— চৌদগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কর্ম পরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর