রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিএনপি নেতা চাঁদ এবার নাশকতার মামলায় রিমান্ডে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
বিএনপি নেতা চাঁদ এবার নাশকতার মামলায় রিমান্ডে


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারের পর তাকে ১০ম বারের মতো রিমান্ডে নেওয়া হলো।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাকে রাজশাহী অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মহানগরের রাজপাড়া থানায় দায়ের করা নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। পরে শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবু সাঈদ চাঁদের আইনজীবী সামসাদ বেগম মিতালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এ সময় বিচারক শরিফুল ইসলাম একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শামসাদ বেগম মিতালী বলেন, একই মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে গ্রেফতার করা হয়েছে। তাকেও আদালতে তোলা হয়। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে নেত্রকোনা জেলার বিভিন্ন থানায় দায়ের করা আরও ছয়টি মামলায় আগামী রোববার (২০ আগস্ট) চাঁদের বিরুদ্ধে রিমান্ড আবেদনের শুনানি হবে বলে জানান এই আইনজীবী।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে আবু সাঈদ চাঁদ বলেন, ‘তাদের একটাই দাবি, তা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানো। ২৭ দফা বা ১০ দফা দাবি থাকবে না। একটাই দাবি শেখ হাসিনাকে কবরে পাঠানো। তাকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য আমরা যা যা করা দরকার তা করব।’

তার এই বক্তব্যে রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত আটটি মামলা করেছে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে চাঁদকে তিনটি মামলায় আসামি করা হয়েছে এবং সাতটি মামলায় ৮৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। পরে ২৫ মে পুলিশের একটি দল রাজশাহী নগরীর ভেরিপাড়া মোড় থেকে চাঁদকে গ্রেফতার করে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর