রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিএনপি শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালাচ্ছে: তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
বিএনপি শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালাচ্ছে: তথ্যমন্ত্রী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাজশাহী বিএনপির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ বিএনপি নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন তা বিএনপির ভেতরের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি যে শেখ হাসিনাকে ভেতরে ভেতরে হত্যার ষড়যন্ত্র করছে, দলটির নেতাদের কথায় তারই বহিঃপ্রকাশ ঘটে।

রোববার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে হত্যা করেছে। এখন একই কারণে শেখ হাসিনাকেও মোকাবিলা করতে না পেরে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। আজও বিএনপিসহ যে সকল অপশক্তি দেশের উন্নয়ন চায় না তারা শেখ হাসিনাকে চায় না। আজ তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। বিএনপির দুটি উদ্দেশ্যের একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা, দ্বিতীয়টি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, যা কোনোদিন করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জে বিএনপি নেতা যা বলেছেন, তার তীব্র নিন্দা জানাই। বিএনপির উচিত ছিল ওই বক্তব্যের বিচার করা, কিন্তু তারা তা না করে উল্টো সমর্থন দিয়েছে।

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তিনি এক তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আছেন আর প্রতিদিন একই কথা বলেন। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। এই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যেভাবে ভারত যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড করে থাকে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের এ দাবি কোথাও স্বীকৃতি পায়নি। ফখরুল সাহেবকে তত্ত্বাবধায়ক রোগে পেয়েছে। আশা করি সে রোগ থেকে মুক্তি পাবেন।

যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিমুখী অবস্থান সম্পর্ক নিয়েও কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিষয়টি আন্তর্জাতিক। আমাদের সঙ্গে দুই দেশেরই সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। স্বাধীনতার ৫১ বছরের পথচলায় আমাদের অন্যতম সহযোগী যুক্তরাষ্ট্র। নানাভাবে দেশটি আমাদের পাশে রয়েছে, সম্পর্ক আরও দৃঢ় করার প্রচেষ্টা আমাদের রয়েছে। পাশাপাশি
চীনও অনেক উন্নয়নের সহযোগী। আমাদের সঙ্গে সব দেশের সম্পর্কই ভালো।

সারাবাংলা/জেআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর