শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা

‘বিএনপি সবক্ষেত্রেই ব্যর্থ হয়ে এখন রোজিনা ইস্যুতে ভর করেছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৩৩ সময় দেখুন
‘বিএনপি সবক্ষেত্রেই ব্যর্থ হয়ে এখন রোজিনা ইস্যুতে ভর করেছে’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি সবক্ষেত্রেই ব্যর্থ হয়ে এখন রোজিনা ইস্যুতে ভর করে ফায়দা লোটার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাকিস্তান বা হেফাজতপন্থীরা যাতে কোনো সুযোগ নিতে না পারে সেদিকেও খেয়াল রাখতে সাংবাদিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৫ মে) সকালে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন কথা বলেন।

রোজিনা ইস্যুটি প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে দেখছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাকে রিমান্ডে নেওয়া উচিত নয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন। আদালত যথাযথ সিদ্ধান্তই নিয়েছেন। তার জামিনে সরকার পক্ষ কোনো বিরোধিতা করেনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘রোজিনা ইস্যুকে কেন্দ্র করে যারা এদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বারবার আঘাত করেছে এবং রাষ্ট্রবিরোধী মামলাও করেছে তারাই এখন মায়া কান্না করছে।’

শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার এমন কোনো কিছু করবে না, যা সাংবাদিকদের বিরুদ্ধে যায়।’

এ সময় সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ফরিদা ইয়াসমীন, সাজ্জাদ আলম খান তপু, আবদুল মজিদ, রেজায়ানুল হক রাজা, মশিউর রহমান খান, শাকিল আহমদ প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর