মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব XO, Kitty Season 3 Trailer: Lana Condor Returns As Lara Jean To Guide Her Sister | Watch | Web-series News রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত ‘Indian cricket in golden phase’: BCCI after T20 World Cup 2026 triumph | Cricket News মঙ্গলবার নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: জামায়াত আমির ইরানের ড্রোন হামলায় নিহত সালেহ আহমদের জানাযা মৌলভীবাজারে সম্পন্ন

বিকেলে ভারত সফরে যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৬৪ সময় দেখুন
বিকেলে ভারত সফরে যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে নয়াদিল্লি সফরে যাচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। রোববার (৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেবেন তারা। দলটির নেতৃত্বে থাকছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (৫ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা (এমপি) সারাবাংলাকে ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।

তিন দিনের এই সফরে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রতিনিধি দলের। সরকারের অন্যদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিজেপি সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক হবে বলে জানা গেছে।

আওয়ামী লীগ বলছে, বিজেপির সঙ্গে সৌজন্য সফরের ধারাবাহিকতা হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র পাঁচ মাসের মতো বাকি। এই সময়ে আওয়ামী লীগের প্রতিনিধি দলটির ভারত সফর এবং সেখানকার নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের অন্যরকম গুরুত্ব রয়েছে বলে মনে করেন দলটির নেতারা। সফরে আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা, ভারতের মনোভাব এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এদিকে, আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

প্রসঙ্গত, গত ২০ জুলাই প্রতিনিধি দলটির সফরে যাওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৯ জুলাই নির্ধারণ করা হয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সময়সূচি ফাঁকা না পাওয়ায় সফর ফের পেছানো হয়।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর