তিন মেয়ের জন্যই একসঙ্গে খবরের কাগজে বিয়ের বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পিসি সরকার জুনিয়ার। তিন মেয়েই বাবা-মায়ের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। তিন কন্যার জন্যই একসঙ্গে বিয়ের পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। বিজ্ঞাপনে লেখা আছে, ‘জাদুশিল্পী পিসি সরকার জুনিয়ার ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চায়।’
Source link