শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় কালক্ষেপণ না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বিচার-সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করার অঙ্গীকার নাহিদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮৭ সময় দেখুন


নওগাঁ: বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করার অঙ্গীকার ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা একাত্তরে স্বাধীনতা এনেছিলাম। কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল। আমরা এবার ২৪ এর গণ-অভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেব না।

তিনি বলেন, ‘আজকের এই নওগাঁ থেকে এটাই আমাদের প্রতিজ্ঞা। স্বাধীনতা এনেছি, সংস্কারও আমরাই আনব। এই স্বাধীনতাটাকে আমরাই রক্ষা করব। তবেই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দিয়ে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই অঙ্গীকার ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘গত ১৬ বছর অনেক উন্নয়নের গল্প শুনেছি। দেশে নাকি শুধু উন্নয়ন আর উন্নয়ন হয়েছে। কিন্তু নওগাঁ এসে দেখলাম ফ্যাসিস্ট সরকার জনগণের সঙ্গে নওগাঁবাসীর সঙ্গে কি ধরনের প্রতারণা করেছে। সেই প্রতারণার দিন শেষ হয়েছে। আমরা চাই না নতুন করে আবার সেই প্রতারণার দিন শুরু হোক।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। আমরা প্রথাগত রাজনৈতিক দলগুলোর মতো না। আমরা আপনাদের কাছে শুধু এটুকু বলতে চাই। সময়ের প্রয়োজনে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি। রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। বিকল্প নেতৃত্ব হিসেবে আমরা গড়ে উঠেছি। সেই বিকল্প নেতৃত্ব হিসেবে বিকল্প ইশতেহার আমরা প্রস্তাব করছি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে।’

২৪ এর গণঅভ্যুত্থানে নওগাঁবাসীর ভূমিকার কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের দ্বারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এই নওগাঁতেও আমার ভাইয়েরা আন্দোলনে আহত হয়েছে, শহিদ হয়েছে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। এক বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারছি না। এজন্য আমরা বলছি, বিচার, সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, ‘এক বছর পার হলেও এখনো পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের মামলার চার্জশিট আসেনি। যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, গণহত্যা করেছে সেই খুনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশের ফিরিয়ে এনে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক ও নওগাঁর জেলার প্রধান সমন্বয়কারী মনিরা শারমিন।

এ সময় অন্যদের মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক শামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ন সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির নেতাকর্মীরা শনিবার বগুড়া, জয়পুরহাট এবং নওগাঁতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেন। বগুড়া এবং জয়পুরহাটে পদযাত্রা শেষে নওগাঁতে যখন এনসিপির কেন্দ্র্রীয় নেতারা প্রবেশ করেন তখন সন্ধ্যা সাড়ে ৭টায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom