শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘বিদেশি প্রভুদের সুতার টানে নাচে বিএনপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১১২ সময় দেখুন
‘বিদেশি প্রভুদের সুতার টানে নাচে বিএনপি’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি সুতার টানে পুতুল নাচের খেলা চলছে বিএনপির রাজনীতিতে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে বিদেশি প্রভুদের সুতার টানে নাচে বিএনপি, দালালেরা নাচে। বিএনপি কোথায় পেল এত টাকা? নির্বাচনকে বানাচাল করতে, শেখ হাসিনাকে হত্যা করতে চায় তারা। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে বিদেশি প্রভুরা সুতার টান ছাড়ে।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম একজন পুতুল। তারেক জিয়ার ধমকেই টিকে না। সে আবার আওয়ামী লীগকে ভয় দেখায়। হঠাৎ শুনি হাসপাতালে ভর্তি। রোদের জন্য নয়, তারেকের হুমকি খেয়ে হাসপাতালে যায়। বিএনপি নামক দলটা অন্দোলন করছে অনেক। আন্দোলনের গতি আছে? গরুর হাটে জখম হয়ে গেছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা সতর্ক ও সজাগ আছি। তারা কী চায় আমরা জানি। তারা এখন চোরাগুপ্ত পথে সরকার হটাতে চায়। বাংলাদেশের মানুষ এত কষ্টের মাঝেও জানে শেখ হাসিনা একজন সৎ প্রধানমন্ত্রী। তাকে হটানোর প্রয়োজন জনগণের নেই। আছে বিএনপি আর তাদের বিদেশি প্রভুদের।

মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডোনাল্ড ট্রাম্প এখনও নির্বাচন মেনে নেননি। ভোট চুরির অভিযোগ এনেছেন। তিনি প্রেসিডেন্ট বাইডেনকে মানেন না। মার্কিন প্রতিনিধি পরিষদে দুইজন কৃষ্ণাঙ্গ আইন প্রণেতার সদস্যপদ বতিল করা হয়েছে। অথচ একই অপরাধে একজন শ্বেতাঙ্গকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাদা-কালোয় পার্থক্য আছে। এ হচ্ছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র। তাদের নিজের দেশে গণতন্ত্রের এমন অবস্থা। সে আবার আমাদের গণতন্ত্রের কী ছবক দেবে? মির্জা ফখরুলের নালিশ দিতে দিতে এমন অবস্থা হয়েছে, এখন জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়নে যাবে। এসব হুমকি-ধামকি দিয়ে কোনো লাভ নেই।

তিনি বলেন, ২০০১ সালের পক্ষপাতমূলক তত্বাবধায়ক আর এদেশে ফিরে আসবে না। বিএনপি যতই কান্নাকাটি, চিৎকার-চেচামেচি করুক তত্বাবধায়ক আর ফিরবে না। সংবিধান অনুয়ায়ী নির্বাচন হবে।

নির্বাচনকে সামনে রেখে নোতাকর্মীদের অভ্যন্তরীণ দলীয় কোন্দল মিটে ফেলা সহ অভিযুক্ত নেতাদের সংশোধন হওয়ার আহ্বানও করেন তিনি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

পরে সুবিধাবঞ্চিতদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর