বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বিদেশি সেনা চাইলো হাইতি, যুক্তরাষ্ট্রের নাকচ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৬৫ সময় দেখুন
বিদেশি সেনা চাইলো হাইতি, যুক্তরাষ্ট্রের নাকচ


আন্তর্জাতিক ডেস্ক

গত বুধবার রাতের আঁধারে প্রেসিডেন্ট জোভেন মোসে খুন হওয়ার পর অস্থির অবস্থা বিরাজ করছে হাইতিতে। দেশটির রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে হাইতির সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কাছে সেনা সহায়তা চেয়েছে হাইতি সরকার। দেশটিতে বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ সরকার পরিচালনা করছেন। বিবিসি ও সিএনএন’র খবর।

হাইতি সরকারের এ আবেদন ইতিমধ্যে নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, বর্তমানে হাইতিতে সেনা সহায়তা পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। তবে শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছে, হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করতে এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তাদের সেদেশে পাঠানো হচ্ছে।

এর আগে গত বুধবার রাতে হাইতির প্রেসিডেন্ট জোভেন মোসের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে অস্ত্রধারী ঘাতকদল। আমেরিকা অঞ্চলের দারিদ্র্যপীড়িত দেশটিতে সম্প্রতি ব্যাপক রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন ৫৩ বছর বয়েসী জোভেন মোসে।

The crowd reacts near the Police station where armed men are being detained

শুক্রবার হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস এক সংবাদ সম্মেলনে এ ঘটনার কিছু তথ্য প্রকাশ করেন। তিনি জানান, হাইতির প্রেসিডেন্ট জোভেন মোসেকে খুন করেছে একটি বিদেশি ঘাতকদল। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কিছু সেনা এ ঘাতকদলের সদস্য। এছাড়া এ দলে দুজন হাইতিয়ান-আমেরিকানও ছিল। তবে ঘটনার ‘মাস্টারমাইন্ডদের’ পরিচয় এখনও জানা যায়নি।

হাইতির প্রেসিডেন্টের ঘাতকদলে ২৮ বিদেশি: পুলিশ

পুলিশ প্রধান জানান, ঘাতকদলে মোট ২৬ কলম্বিয়ান অবসরপ্রাপ্ত সেনা ছিল। আরও ছিল দুজন হাইতিয়ান-আমেরিকান। ওই দুই আমেরিকানসহ ১৭ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আট ঘাতক এখনও পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এর বাইরে অন্য সন্দেহভাজন কয়েকজনকে বৃহস্পতিবার রাজধানী পোর্ট-অব-প্রিন্সে শুটআউটে হত্যা করেছে পুলিশ।

কলম্বিয়া সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট জোভেন মোসের হত্যাকারীদের ধরতে হাইতিকে সর্বোচ্চ সহায়তা করা হচ্ছে। ওই ঘাতকদলের কমপক্ষে ছয়জন সদস্য দেশটির অবসরপ্রাপ্ত সামরিক সদস্য নিশ্চিত করেছে কলম্বিয়া।

প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের পর হাইতির আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। দেশটির শহর থেকে গ্রামে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও নানা কর্মসূচি সহিংসতায় রূপ নিচ্ছে। দেশটিতে একাধিক দাঙ্গার ঘটনা ঘটছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর