বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বিনা অনুমতিতে রাজনৈতিক সভা, সৌদি আরবে আটক কয়েক বাংলাদেশি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯২ সময় দেখুন
বিনা অনুমতিতে রাজনৈতিক সভা, সৌদি আরবে আটক কয়েক বাংলাদেশি


ঢাকা: বিনা অনুমতিতে বিভিন্ন এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে পোস্ট করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস এই সতর্কবার্তা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা/হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসা-বাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথা প্রচারের জন্য স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশি আটক হয়েছেন মর্মে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অবহিত হয়েছে।

এমতাবস্থায়, প্রবাসী বাংলাদেশিদের সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সভা-সমাবেশ আয়োজন, প্রচার-প্রচারণায় অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। একইসঙ্গে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্যও সকলকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, সৌদি আরবের আইন অনুযায়ী, কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়া কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ, দলবদ্ধ প্রচারণা কিংবা সংশ্লিষ্ট কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এসব কর্মকাণ্ড স্থানীয় আইন লঙ্ঘনের শামিল এবং এতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর