শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৪৮ সময় দেখুন
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। বুধবার (৩ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ নভেম্বর সকাল ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন, সকাল ১১টায় জিয়াউর রহমানের কবরে বিএনপি’র পক্ষ থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের পুস্পস্তবক অর্পণ ও দোয়া।

এছাড়া ৬ নভেম্বর বেলা ২ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা, দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ , পোস্টার প্রকাশ, দলের অঙ্গ-সহযোগী এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, অনুরূপভাবে দেশব্যাপী জেলা, মহানগর ও উপজেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান রুহুল কবির রিজভী।

সারাবাংলা/এজেড/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর