বিরোধীশূন্য হল উত্তর দমদম পুরসভা৷ উত্তর দমদম পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর সন্ধ্যারানি মণ্ডল এ দিন তৃণমূলে যোগ দিলেন৷ মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি৷ উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস৷ ২০২২ সালের পুরভোটে উত্তর দমদমের ৩৪টি ওয়ার্ডের মধ্যে ৩৩টিতে জয় পায় তৃণমূল৷ ১৫ নম্বর ওয়ার্ডটি দখল করে সিপিএম৷ তিন বছর সিপিএমের কাউন্সিলরই ছিলেন সন্ধ্যারানি৷
Source link