বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বিলওয়াল ভুট্টো সন্ত্রাসবাদ শিল্পের মুখপাত্র: জয়শংকর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৫২০ সময় দেখুন
বিলওয়াল ভুট্টো সন্ত্রাসবাদ শিল্পের মুখপাত্র: জয়শংকর


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে সন্ত্রাসবাদ শিল্পের ‘প্রচারক’, ‘সমর্থক’ ও ‘মুখপাত্র’ বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এমন তোপ দাগান এস জয়শংকর।

জয়শংকর বলেন, ‘বিলওয়াল ভুট্টো এসসিও সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতে এসেছিলেন। এটি বহুপাক্ষিক কূটনীতির অংশ এবং আমরা এর চেয়ে বেশি কিছু দেখি না।’

এসসিও বৈঠকে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী কোনো দ্বিপাক্ষিক বৈঠক করেননি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে না বসার প্রসঙ্গে জয়শংকর বলেন, ‘সন্ত্রাসবাদের শিকাররা সন্ত্রাসবাদের সঙ্গে আলোচনা করতে বা অপরাধীদের সঙ্গে বসে না।’

জয়শংকর বলেন, ‘সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা তার বৈদেশিক মুদ্রার রিজার্ভের চেয়েও দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে।’

জয়শংকর এসব মন্তব্য এমন এক দিনে করেছেন যখন জম্মু ও কাশ্মীরের পুঁছ নামক অঞ্চলের একটি জঙ্গলে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের সন্ধানে এক অভিযানের সময় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি বলে সন্দেহ করা সন্ত্রাসীরা গত সপ্তাহে সেনাবাহিনীর একটি ট্রাকে অতর্কিত হামলা চালিয়ে আরও পাঁচ সেনাকে হত্যা করেছিল।

এর আগে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার (৪ মে) ভারতে যান বিলওয়াল ভুট্টো। প্রায় এক যুগ পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এদিন ভারতের মাটিতে পা রাখেন তিনি। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে উষ্ণ কোনো বার্তা পাননি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর