শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়গুলোতে অভ্যন্তরীণ র‌্যাংকিং ব্যবস্থা চালুর পরামর্শ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৫২ সময় দেখুন
বিশ্ববিদ্যালয়গুলোতে অভ্যন্তরীণ র‌্যাংকিং ব্যবস্থা চালুর পরামর্শ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য অভ্যন্তরীণ র‌্যাংকিং ব্যবস্থা প্রবর্তন বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) পরামর্শ দিয়েছেন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্সের (আইইইই) প্রেসিডেন্ট প্রফেসর ড. সাইফুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ইউজিসি একটি স্ট্যান্ডার্ড র‌্যাংকিং ব্যবস্থা চালু করতে পারে। কিউএস র‌্যাংকিং, টাইমস র‌্যাংকিং, সাংহায় র‌্যাংকিংসহ বিভিন্ন র‌্যাংকিংয়ের আদলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য র‌্যাংকিং ব্যবস্থা প্রবর্তন করা যেতে পারে।’ র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আউটকাম বেইজড ইনভেস্টমেন্ট সিস্টেম চালু করার জন্যও তিনি ইউজিসিকে পরামর্শ দেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের ইউজিসি অডিটরিয়ামে কমিশন কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর ড. সাইফুর রহমান এই পরামর্শ দেন।

উল্লেখ্য, আইইইই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল, কম্পিউটার বিজ্ঞানী, বিদ্যুৎ ও জ্বালানি সোসাইটিসহ ৪০টি প্রযুক্তিগত পেশাজীবী সংগঠনের পৃথিবীর সর্ববৃহৎ ফেডারেশন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানসহ ইউজিসি’র বিভাগীয় প্রধান ও সম্প্রতি কমিশন আয়োজিত চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রফেসর ড. সাইফুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে গবেষণা প্রতিবেদন জমা এবং বিভিন্ন স্থানে এটি উপস্থাপনার সময় এন্টি প্লেজারিজম সফটওয়্যার দিয়ে যাচাই করা প্রয়োজন। তিনি শিক্ষকদের গুণগত গবেষণা পরিচালনা ও গবেষণায় নৈতিকতা বজায় রাখার বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানান।’

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ র‌্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, ‘এটি খুবই ভালো একটি পরামর্শ। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অভ্যন্তরীণ র‌্যাংকিং হতেই পারে। গবেষণায় চৌর্যবৃত্তি রোধ ও সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ইউজিসি কার্যকর উদ্যোগ হাতে নিয়েছে। ইউজিসি গুণগত গবেষণা ও দক্ষতানির্ভর শিক্ষাব্যবস্থা গড়তে আউটকাম বেইজড এডুকেশন ক্যারিকুলামের দিকে এখন বেশি নজর দিচ্ছে।’

সভায় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিক আলোচনার জন্য প্ল্যাটফর্ম তৈরি, লৈঙ্গিক সমতা নিশ্চিত করা ও দক্ষ টেকনিশিয়ান তৈরির বিষয়ে আলোচনা হয়।

সারাবাংলা/টিএস/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর