শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীকে শেকৃবি সহকারী প্রক্টরের হুমকি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীকে শেকৃবি সহকারী প্রক্টরের হুমকি


শেকৃবি প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নিরাপত্তায় দায়িত্বরত এক আনসার সদস্যকে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রাকিবুর রহমানের বিরুদ্ধে।

বুধবার (২৮ জুলাই) শেকৃবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনসার প্লাটুন কমান্ডার মো. মুজিবুর রহমান লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, অফিসার্স ক্লাবে বহিরাগত লোকজন নিয়ে জুয়া আসর বসে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসাররা আনসার ক্যাম্পের অস্ত্রগুলোর নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী আনসার সদস্য মো. মিজানুর রহমান বলেন, আমি ক্যাম্পের পাশের অফিসার্স ক্লাবের রুমে একজনের কাছে বিস্কুট আনতে যাই। ক্লাব রুমে যাওয়ার আগেই রুমে সামনে বসে থাকা সহকারী প্রক্টর মো. রাকিবুর রহমান আমার সঙ্গে তুই-তোকারি করেন। হাত-পা ভেঙে গুঁড়ো করে দেবেন বলে হুমকি দেন। আমি তাকে কিছু না বলে প্রক্টর স্যারকে জানালে তিনি আরও ক্ষিপ্ত হয়ে আমাকে মারতেও উদ্যত হন।

সহকারী প্রক্টর মো. রাকিবুর রহমান অবশ্য এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। প্রক্টর স্যারের সঙ্গে কথা বলুন।

জানতে চাইলে শেকৃবি প্রক্টর ড. হারুন-উর-রশিদ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে। এ বিষয় নিয়ে কালকে (বৃহস্পতিবার) উপাচার্য স্যারের সঙ্গে বসব।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর