বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বিশ্বের ৪১তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
বিশ্বের ৪১তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ


সারাবাংলা ডেস্ক

বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসেবে স্থান করে নিয়েছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ায় সেই অবস্থান দ্বিতীয়। এক্ষেত্রে ভারতের পরই বাংলাদেশের অবস্থান। এই তালিকার শীর্ষ ৫০’র মধ্যে দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ নেই। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।

সম্প্রতি কানাডার সংবাদমাধ্যম ভিজুয়াল ক্যাপিটালিস্ট’র করা তালিকায় এ তথ্য প্রকাশ পায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এই তালিকাটি তৈরি করে সংবাদমাধ্যমটি। ১০৪ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক জিডিপির ভিত্তিতে ১৯১ দেশের এই তালিকাটি করা হয়।

জিডিপির ভিত্তিতে করা এই তালিকার শীর্ষ ৫০’এ দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ স্থান পায়নি। মূলত ট্রিলিয়ন ডলারের মানদণ্ডের ভিত্তিতে বৈশ্বিক অর্থনীতির পরিধি পরিমাপ করা হয়ে থাকে।

ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মোট জাতীয় আয় (জিডিপি) ৩৯৭ বিলিয়ন ডলার (৩৯ হাজার ৭০০ কোটি ডলার)। দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান। প্রতিবেশি দেশটির জাতীয় আয় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার (তিন লাখ ৩০ হাজার কোটি ডলার)। জিডিপির এই আকার নিয়ে বিশ্বের ৬ষ্ঠ তম অর্থনীতির তালিকায় উঠে আসে ভারত।

এই তালিকায় শীর্ষে স্থান পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জিডিপির আকার ২৫ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার, যা বৈশ্বিক জিডিপির চার ভাগের এক ভাগ। এর পরেই রয়েছে চীন। দেশটির মোট জাতীয় আয় ১৯ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার, যা বৈশ্বিক জিডিপির পাঁচ ভাগের এক ভাগ।

তালিকার তিন নম্বরে রয়েছে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র জাপান। দেশটির মোট জাতীয় আয় ৪ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার। আর ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের মোট জাতীয় আয় নিয়ে তালিকায় ৪র্থ জার্মানি। এক্ষেত্রে ৫ম হয়েছে যুক্তরাজ্য। দেশটির মোট জাতীয় আয় ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর