বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বিষাক্ত মদপানে রাশিয়ায় ২৬ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩০৭ সময় দেখুন
বিষাক্ত মদপানে রাশিয়ায় ২৬ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ায় মদ পানের পর বিষক্রিয়ায় ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাজাখিস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলে স্থানীয়ভাবে উৎপাদিত সুরা পানে এদের মৃত্যু হয়। রয়টার্সের খবর।

এর আগে গত বৃহস্পতিবার রুশ বার্তাসংস্থা রিয়ার খবরে বলা হয়, প্রাদেশিক এক মন্ত্রী জানিয়েছেন, বিষাক্ত মদপানে ৯ জনের মৃত্যু হয়েছে। তবে শনিবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। আরও ২৮ জন বিষক্রিয়ায় ভুগছেন।

রুশ তদন্ত দল জানিয়েছে মস্কো থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্বের এই অঞ্চলে বিক্রি হওয়া অ্যালকোহল পণ্য মান নিয়ন্ত্রণ করে তৈরি কি না তা জানার জন্য তদন্ত চলছে। শুক্রবার তদন্ত দল জানিয়েছিল, পান অনুপযোগী মদ তৈরি ও বিপণনের অভিযোগে ইতিমধ্যে ৬ জনকে আটক করা হয়েছে।

২০১৬ সালে সাইবেরিয়ায় মদ বিষক্রিয়ায় একাধিক মৃত্যুর পর রুশ সরকার দেশটিতে অ্যালকোহল উৎপাদন ও বিপণনে মান নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর হয়ে উঠেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর