শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর


ডেস্ক রিপোর্ট::  ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশব্যাপী চলা বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা কমে শীত বাড়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, বৃষ্টির প্রবণতা আজ কমে যাবে। এরইমধ্যে দেশের পশ্চিমাঞ্চলের আকাশ মেঘমুক্ত হওয়া শুরু করেছে। দুপুরের পর ঢাকায়ও বৃষ্টি কমে যাবে বলে জানান তিনি।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ৭৭ মিলিমিটার, ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৭ মিলিমিটার।

তাপমাত্রা কমে শীত বাড়বে জানিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১১-১২ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা কমতে কমতে ১০ ডিগ্রি সেলসিয়াসে নিচে নেমে আসতে পারে।

এদিকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর