বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বারইয়ারহাটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বারইয়ারহাট পৌরসভা ও ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুরুল আমিন চেয়ারম্যান এবং বিশেষ অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভার সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম, যিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য প্রার্থনা করেন।
আয়োজনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।