বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বেগম রোকেয়ার চিন্তা ও কাজ আমাকে বিস্মিত করে : অধ্যাপক ইউনূস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়া নামে পরিচিত রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বলেছেন, রোকেয়ার কাজ ও চিন্তাভাবনা তাকে বিস্মিত করেছে।

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০২৪ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বেগম রোকেয়ার সাহসিকতার প্রশংসা করে বলেন, রোকেয়া অত্যন্ত কঠিন সময়ে বড় হয়েছিলেন যখন মেয়েরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ পায়নি।

প্রধান উপদেষ্টা বলেন, কঠিন সময়ে রোকেয়া একজন সাহসী মেয়ে এবং মহিলা হিসাবে আবির্ভূত হয়েছিল। তার কল্পনা শক্তি তাকে অবাক করে।

অধ্যাপক ইউনূস বলেন, প্রত্যেকেরই কাল্পনিক ক্ষমতা আছে কিন্তু বিশিষ্ট বাঙালি নারীবাদী চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ ও রাজনৈতিক কর্মী বেগম রোকেয়ার মতো সবাই তা প্রয়োগ করতে সক্ষম নয়। স্বপ্ন ছাড়া বাস্তবায়ন অসম্ভব উল্লেখ করে তিনি ‘সুলতানার স্বপ্ন পুরস্কার’ প্রবর্তনের প্রস্তাব করেন।

সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য মোট চার নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ প্রদান করা হয়েছে।

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভিন হাসান, নারী অধিকার সংগঠন নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক, শ্রম ও নারী অধিকারকর্মী তাসলিমা আক্তার লিমা এবং বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ এ বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ প্রমুখ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর