শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

বেরোবির নতুন ভিসি ড. হাসিবুর রশীদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
বেরোবির নতুন ভিসি ড. হাসিবুর রশীদ


ডিস্ট্রিক করেসপন্ডেন্ট

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।

বুধবার (৯ জুন) নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশ ১৪ জুন থেকে কার্যকর হবে।

আগের ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মেয়াদ শেষ হচ্ছে ১৩ মে। এরই মধ্যে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ৫ম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. হাসিবুর রশীদ।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য হিসেবে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে মেয়াদ শেষের আগেই এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগ আদেশ আগামী ১৪ জুন থেকে কার্যকর হবে।

জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হহয়, ভাইস-চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। এছাড়া বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর