শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বেরোবির শিক্ষক-শিক্ষার্থীকে ছুরিকাঘাত, রংপুরে মহাসড়ক অবরোধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
বেরোবির শিক্ষক-শিক্ষার্থীকে ছুরিকাঘাত, রংপুরে মহাসড়ক অবরোধ


বেরোবি করেসপন্ডেন্ট

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক ও শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে ঢাকা-রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসন তাদের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে পৃথক দুই ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এর আগে শুক্রবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পরাগ মাহমুদ। এদিকে শুক্রবার ভোর সাড়ে নগরীর কারমাইকেল কলেজিয়েট স্কুলের সামনে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান। বর্তমানে পরাগ মাহবুব ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন এবং শিক্ষক মনিরুজ্জামান রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জেলা সদরের তাজহাট মেট্রোপলিটন থানায় দুটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। এরপর রিফাত হোসেন আলফি নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উত্তর আশরতপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আলফি উত্তর আশরতপুরের আব্দুর রহিমের ছেলে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজার আলী এ তথ্য জানান।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর