বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বেলুনের জবাবে গাজায় ইসরাইলের বিমান হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
বেলুনের জবাবে গাজায় ইসরাইলের বিমান হামলা


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী। ইসরাইলে নতুন সরকার ক্ষমতা নেওয়ার প্রথম সপ্তাহেই ফিলিস্তিনি হামলা চালানো হলো।

বুধবার (১৬ জুন) ইসরাইল জানিয়েছে, ফিলিস্তিনি এলাকা থেকে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানোর জবাবে গাজায় হামাস মিলিশিয়াদের দমন করতে বিমান হামলা চালানো হয়েছে।

ইসরাইলের ফায়ার সার্ভিস বিভাগ জানায়, মঙ্গলবার গাজা উপত্যকা থেকে বিস্ফোরক ভর্তি একাধিক বেলুন উড়ানো হয়। এসব বেলুন ইসরাইলের কমপক্ষে ২০ জায়গায় অগ্নিকাণ্ডের সূত্রপাত করে।

ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায়, হামাসের নতুন কার্যক্রম ও সম্ভাব্য যুদ্ধসহ হামাসের পক্ষ থেকে করা সব ধরনের হামলার বিষয়ে আগে থেকেই প্রস্তুত ছিল ইসরাইল। মঙ্গলবার বিস্ফোরক বেলুনের জবাবে ইসরাইলের যুদ্ধবিমান গাজা শহরের খান ইউনুসে অবস্থিত হামাসের সামরিক কম্পাউন্ডে হামলা করেছে।

গত মাসে পূর্ব জেরুজালেম থেকে জোরপূর্বক উচ্ছেদ ও আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর হামলার ঘটনায় ফিলিস্তিন ও ইসরাইল সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ১১ দিন ধরে চলা ইসরাইলের বোমা হামালায় গাজায় ৬০ জন শিশুসহ ২৫৩ জন নিহত হয়। অপর দিকে গাজা থেকে হামাসের ছোড়া রকেটে শিশুসহ ১২ জন ইসরাইলি নিহত হয়।

মিশরসহ অন্যান্য আন্তর্জাতিক শক্তির মধ্যস্থতায় পরে যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরাইল। যুদ্ধবিরতির ২৫ দিনের মাথায় ফের সংঘাতে জড়িয়েছে ইসরাইল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর