শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করলে শাস্তি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ সময় দেখুন
‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করলে শাস্তি’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ ও সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান কর্তৃপক্ষকে পুঙ্খানুপুঙ্খভাবে পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

প্রফেসর শহীদুল্লাহ বলেন, ‘বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যমান আইন ও বিধি অনুসরণ করছে না। ইউজিসি’র নির্দেশনা তারা দেখেও না দেখার ভান করেন। বিদ্যমান আইন ও বিধি বাস্তবায়নে কমিশন প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবে।’

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ আয়োজিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০; সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট-১৮৬০ ও ট্রাস্ট এ্যাক্ট-১৮৮২’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ইউজিসি চেয়ারম্যান এ কথা বলেন।

সভাপতির ভাষণে প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম দিকে এটিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু বর্তমান উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি বাস্তবতা। উচ্চশিক্ষা ক্ষেত্রে সরকার পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখে না।’ তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট আইন, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি’র নির্দেশনা শতভাগ অনুসরণে আহ্বান জানান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল কাজ মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা কাজ পরিচালনা করা। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান তৈরি করা। কিন্তু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এসব কাজে অর্থ ব্যয় না করে বিধিবহির্ভূতভাবে অর্থ ব্যয় করছেন।’ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার আহ্বান জানান।

কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ’র সভাপতিত্বে কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, উপ-সচিব (লিগ্যাল) জেলা ও দায়রা জজ নূরনাহার বেগম শিউলী ও সিনিয়র সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর