বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বৈরুতে ইসরাইলি হামলায় হামাস নেতা নিহত, সংঘর্ষ বৃদ্ধির আশঙ্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ সময় দেখুন
বৈরুতে ইসরাইলি হামলায় হামাস নেতা নিহত, সংঘর্ষ বৃদ্ধির আশঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে মারাত্মক হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার (৩ জানুয়ারি) চালানো ওই হামলায় হামাসের সিনিয়র নেতা সালেহ আল-আরৌরি নিহত হয়েছেন। মার্কিন এক কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাইডেন প্রশাসনকে অভিযানের বিষয়ে আগে থেকে কিছু জানায়নি ইসরাইল।

এদিকে হামাসের মিডিয়া আউটলেট আল আকসয়া টিভি জানিয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান অরৌরি বৈরুতে বিশ্বাসঘাতক ইহুদিবাদী বিমান হামলায় শহিদ হয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস। এর পর হামাসকে নিশ্চিহ্ন করে দিতে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে আরৌরি ইসরাইলের হাতে নিহত হামাসের সবচেয়ে শীর্ষস্থানীয় নেতা আরৌরি।

ইসরাইল অবশ্য বৈরুতে হামলার দায় স্বীকার করেনি। তবে হামাসের আঞ্চলিক মিত্ররা এই হামলার নিন্দা করেছে। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাত্রা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ বৈরুতে হামলার প্রতিক্রিয়ায় কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার ইসরাইলকে বিশেষ করে লেবাননে উত্তেজনা এড়াতে আহ্বান জানিয়েছেন।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মঙ্গলবার রাতে দক্ষিণ লোহিত সাগরে দুটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ৭ অক্টোবর থেকে বাণিজ্যিক জাহাজে কয়েক ডজন হুথি হামলার সর্বশেষ ঘটনা এটি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর