বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

বোমা নয়, রকেট হামলায় হত্যা করা হয় হানিয়াকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১২১ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে নতুন একটি তথ্য সামনে এসেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বলেছে, স্বল্পপাল্লার একটি রকেট ছুড়ে হানিয়াকে হত্যা করা হয়। আর সেই রকেট ছোড়া হয় ভবনের বাইরে থেকে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, ‘প্রায় ৭ কেজি বিস্ফোরক বহনকারী একটি স্বল্পপাল্লার রকেট ছুড়ে হানিয়ার ওপর হামলা চালানো হয়।

আইআরজিসির বিবৃতিতে হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে আবারও হুঁশিয়ারি দেয়া হয়েছে। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘ক্রিমিনাল সরকার’ সমর্থিত ইসরাইল ‘সময় ও জায়গা মতো কঠোর শাস্তি’ পাবে।

হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে আইআরজিসির সবশেষ বক্তব্য ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের বেশ মিল রয়েছে। ঘটনার রাতে ওই ভবনে উপস্থিত থাকা অন্তত তিনজন ব্যক্তি বলেছেন, তারা আগে থেকেই শব্দ শুনেছিলেন। এরপর বিস্ফোরণ ঘটে।

গত মঙ্গলবার (২৭ জুলাই) ইরানের রাজধানী তেহরানে অন্যান্য ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিনের শপথ অনুষ্ঠানে অংশ নেন হানিয়া। বুধবার (২৮ জুলাই) ভোরের দিকে একজন দেহরক্ষীসহ তাকে হত্যা করা হয়।

হানিয়ার হত্যার জন্য শুরু থেকেই ইসরাইলকে দায়ী করে আসছে ইরান। সেই সঙ্গে প্রতিশোধের হুঙ্কার দিচ্ছে দেশটি। তবে হানিয়া হত্যার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ইসরাইল। অন্যদিকে ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র বলেছে, হানিয়া হত্যার বিষয়ে তারা অবহিত বা জড়িত নয়।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর