শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক বিরোধ-বৈরিতা উসকে দিচ্ছে সরকার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
‘ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক বিরোধ-বৈরিতা উসকে দিচ্ছে সরকার’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই রাজনৈতিক বিরোধ ও বৈরিতাকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, সরকার নিজের ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক বৈরিতা ও বিরোধকে ক্রমান্বয়ে উসকানি দিয়ে চলেছে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি জোরদার করার পরিবর্তে সরকার ঘৃণার রাজনীতিকে জোরদার করে চলেছে। করোনা দুর্যোগ ও বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে যখন দরকার বিরোধী রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নেওয়া, তখন সরকার রাজনৈতিক বিদ্বেষ ও অসহিষ্ণুতা আরও বাড়িয়ে তুলছে। অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।

শুক্রবার (২৭ আগস্ট) পার্টির কেন্দ্রীয় কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাইফুল হক আরও বলেন, দেশ ও সরকার পরিচালনায় সরকারের ধারাবাহিক ব্যর্থতা ও ভুল আড়াল করতে সরকার এসব নেতিবচাক কৌশল অবলম্বন করছে কি না, এরই মধ্যে জনগণের মধ্যে সেই প্রশ্নও দেখা দিয়েছে। তিনি সরকারকে এসব আত্মঘাতী তৎপরতা থেকে সরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, করোনা সংক্রমণ ও মৃত্যু এখনো আতঙ্কজনক পর্যায়ে রয়েছে। বিশ্লেষকরা করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। দেশের ছয় কোটি মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করছে। স্বল্প আয়ের মানুষেরা রয়েছে মহাসংকটে। বাজারে আগুন। বেকারত্বের অবস্থাও শোচনীয়। স্বাস্থ্য ও চিকিৎসাব্যবস্থা এখনো দুর্বল ও ভঙ্গুর। প্রশাসনে চলছে আমলাতান্ত্রিক স্বেচ্ছাচারিতা।

সাইফুল হক বলেন, জাতীয় এই দুর্যোগজনিত পরিস্থিতি মোকাবিলায় দরকার সমন্বিত ও পরিকল্পিত জাতীয় উদ্যোগ। সব রাজনৈতিক দলসহ জনগণের প্রতিনিধিত্বকারী সমাজের সব অংশের মতামত গ্রহণ করা। সরকার এই পথে না হেঁটে উল্টো পথে হাঁটছে। এতে বিপদ না কমে বরং আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

সরকারকে অস্থিরতা পরিহার করে সবার মতামত বিবেচনায় নিয়ে সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা।

সভায় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, এ্যাপোলো জামালী, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, সজীব সরকার রতন, কেন্দ্রীয় সংগঠক শাহীন আলম, ফায়জুর রহমান মুনীরসহ অন্যরা।

সারাবাংলা/এএইচএইচ/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর