বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ব্রাজিলে ভবন ধসে নিহত ১৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
ব্রাজিলে ভবন ধসে নিহত ১৪


আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে অবৈধ দখলে থাকা একটি ভবন আংশিক ধসের ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। খবর এএফপি।

ভবন ধসের ঘটনায় জীবিতদের উদ্ধারে চালানো অভিযান শেষে গতকাল শনিবার (৮ জুলাই) এ কথা জানায় দেশটির কর্তৃপক্ষ। দেশটির পার্ণামবুকো রাজ্যের পাউলিস্তা শহরে গত শুক্রবার (৭ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।

এর আগে, ১১ জনের নিহতের খবর জানানো হয়। পরে আর তল্লাশি চালিয়ে এক নারী ও দুই শিশুকে উদ্ধার করা হয়।

দেশটির কর্তৃপক্ষ জানায়, একটি বৃহৎ হাউজিং কমপ্লেক্সের সঙ্গে সংযুক্ত তিন তলা ভবনটি ঝুঁকির কারণে ২০১০ সালে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এরপর থেকে অবৈধভাবে কিছু লোক সেখানে বাস করছিল।

প্রসঙ্গত, এর আগে গত এপ্রিলে একই রাজ্যের অলিন্দা শহরে একই ধরনের ঝুঁকিপূর্ণ একটি ভবন ধসে ছয়জন নিহত হয়েছিলেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর