বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ব্রিকস জোটে যেতে চায় ইরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
ব্রিকস জোটে যেতে চায় ইরান


আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দিতে আবেদন করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস রিজার্ভের মালিক ইরান।

২০০১ সালে গোল্ডম্যান সাকসের অর্থনীতিবিদ জিম ও’নিল প্রথম ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের চমকপ্রদ উত্থানের কথা বলতে গিয়ে দেশগুলোর নামের আদ্যক্ষর মিলিয়ে ব্রিক কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। এই চার দেশ ২০০৯ সালে প্রথমবার সম্মেলন করে; পরের বছর দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর জোটের নাম হয় ব্রিকস। এবার কেবল ইরানই নয়। আর্জেন্টিনাও জোটে যোগ দেওয়ার আবেদন করেছে বলে জানিয়েছে রাশিয়া।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আবেদনের বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। তেহরানের সদস্যপদ প্রাপ্তিতে উভয়পক্ষই ব্যাপক লাভবান হবে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এদিকে, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট ইউক্রেনে হামলার দায়ে মস্কোকে একঘরে করার চেষ্টা করেছিল। তা যে সফল হয়নি ইরান ও আর্জেন্টিনার এই আবেদনকে তার প্রমাণ হিসেবে দেখাচ্ছে রাশিয়া।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, ব্রিকস জোটের সম্মিলিত অর্থনৈতিক শক্তি ২৭ লাখ ৫০ হাজার কোটি ডলারের মতো। যার ৭০ শতাংশের বেশি চীনের। এরপরের অবস্থান ভারতের ১৩ শতাংশের মতো। রাশিয়া ও ব্রাজিলের হিস্যা প্রায় সাত শতাংশ করে। বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি ব্রিকসের দেশগুলোতে থাকে। বৈশ্বিক অর্থনীতির প্রায় ২৬ শতাংশও এ পাঁচ দেশের হাতে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর