বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ব্ল্যাক হেডস ও হোয়াইড হেডস থেকে মুক্তি পেতে চান? পার্লারে না গিয়ে ব্যবহার করুন এই ফেসপ্যাক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
ব্ল্যাক হেডস ও হোয়াইড হেডস থেকে মুক্তি পেতে চান? পার্লারে না গিয়ে ব্যবহার করুন এই ফেসপ্যাক


প্রাকৃতিক দূষণ, ভুল খাদ্যাভাস এবং ত্বকের সঠিক যত্ন না নেওয়ার কারণে মুখে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের মতো সমস্যা দেখা দিতে পারে। এর থেকে পরিত্রাণ পেতে অনেকেই বিউটি পার্লারে যায় তবে কিছু ঘরোয়া টোটকাও এই সমস্যার সমাধান করতে পারে।

ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে কিছু ঘরোয়া ফেসপ্যাক। ব্ল্যাকহেডস দূর করতে এক চামচ ওটমিল নিয়ে তাতে ২ চামচ টক দই মিশিয়ে মুখে লাগাতে হবে। এরপর দশ মিনিট হালকা হাতে ম্যাসাজ করতে হবে।

আরও পড়ুন: ডায়াবেটিসে ক্ষতিকারক আখের রস! বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকিও, জানুন

মুখে গরম ভাপ নিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগাতে হবে।ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে, সক্রিয় চারকোলের দুটি ক্যাপসুল নিতে হবে। এই পেস্টটি মুখে মাস্কের মতো লাগিয়ে দশ মিনিট ম্যাসাজ করে তা ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। মুখের কালো দাগ দূর করতেও টমেটো ব্যবহার করা যেতে পারে।

হোয়াইটহেডস দূর করতে দুই চামচ কমলার খোসার গুঁড়া এবং দুই চামচ চালের আটা নিয়ে তাতে ২ চামচ মটরশুঁটির গুঁড়ো দিতে হবে। এই ঘন পেস্ট তৈরি করে মুখে ভাল করে লাগাতে হবে। এই প্যাক দশ মিনিট ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলতে হবে।

আরও পড়ুন: রাতে অন্তর্বাস পরে ঘুমোতে যান? এর ফলাফল জানলে চোখ কপালে উঠবে, জেনে নিন

মুখ থেকে হোয়াইটহেডস দূর করতে এক চামচ মুলতানি মাটির গুঁড়ো নিয়ে এতে এক চা চামচ বাদাম গুঁড়ো এবং এক চা চামচ গ্লিসারিন যোগ করতে হবে। হোয়াইটহেডস থেকে মুক্তি পেতে টি ট্রি অয়েলও ব্যবহার করা যেতে পারে।

Published by:Anulekha Kar

First published:

Tags: Lifestyle, Skin Care



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর