বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভবানীপুরে বিশাল জয় পেলেন মমতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩১১ সময় দেখুন
ভবানীপুরে বিশাল জয় পেলেন মমতা


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন মমতা ব্যানার্জি। ফলে মুখ্যমন্ত্রী পদে টিকে থাকতে আর কোনো বাধা থাকল না তৃণমূল কংগ্রেস প্রধানের।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে ভোট গ্রহণ হয়। রোববার গণনা শেষে ৫৭ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। সর্বশেষ খবরে জানানো হয়, ভবানীপুর উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৮,৮৩২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন মমতা ব্যানার্জি।

এই নির্বাচনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও সিপিএমর শ্রীজীব বিশ্বাস। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াংকা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজারের বেশি ভোট।

পশ্চিমবঙ্গে গত বিধানসভার নির্বাচনে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হলেও তার দল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন মমতা। তবে ভারতের সংবিধান অনুযায়ী ছয় মাসের মধ্যে উপনির্বাচনে জিতে বিধানসভার সদস্য হওয়ার বাধ্যবাধকতা ছিল। উপনির্বাচনে হেরে গেলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হতো মমতাকে। তবে বিশাল ব্যবধানে জয় পেয়ে মুখ্যমন্ত্রী পদটি নিয়ে আর কোনো শঙ্কা থাকল না মমতার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর