রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ভর্তি আবেদনের সময় বাড়লো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৬৩ সময় দেখুন
ভর্তি আবেদনের সময় বাড়লো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজে


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের স্নাতক শ্রেণির ২০২০-২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি আবেদনের সময় ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১০ জুলাই থেকে অধিভুক্ত সাত কলেজের ভর্তি আবেদন শুরু হয়ে ২০ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

অধিভুক্ত এসব কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ৩০ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে পরিস্থিতি খারাপ হলে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে।

 

 

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির আবেদন শুরু ১ এপ্রিল
Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর