শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ উপচে ভেঙে গেছে বাঁধ, সতর্কতা জারি ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চাচা নিহত Peter Cullen, Voice Of Optimus Prime And Eeyore, Passes Away At 85 | Hollywood News

ভাইরাস কাকলীতে আক্রান্ত সানি লিওন থেকে রণবীর সিং ! মিমের ঝড়ে কাবু করোনাও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪৬৮ সময় দেখুন
ভাইরাস কাকলীতে আক্রান্ত সানি লিওন থেকে রণবীর সিং ! মিমের ঝড়ে কাবু করোনাও


#কলকাতা: একে করোনায় মুক্তি নেই, তাতে নাকি আবার কাকলীর (kakali furnitures) উৎপাত। বোঝো কাণ্ড ! তবে কিনা কাকলী? সে আবার কি জিনিস ! নতুন ভাইরাস নাকি? লোকজনের তো মাথা খারাপ হবার জো! নেট নাগরিকরা বলছেন এই কাকলী নাকি ভাইরাসের থেকেও ভয়ঙ্কর। চটপট মাথায় ঢুকে যা উৎপাত করবে, আপনি হয় হা হা করে হাসবেন। নয়তো কেঁদে ভাসাবেন, আর বলবেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি।

তা কি এই কাকলী? কাকলী আসলে এক ফার্নিচারের দোকানের নাম। তাও বাংলাদেশের। তা তারা কি করেছে? একটি বিজ্ঞাপন বানিয়েছে। যেখানে দুটি বাচ্চা মেয়ে সোফার ওপর ঝাপাচ্ছে, চেয়ারে দুলছে আর মুখে বলছে ‘দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার।’ ব্যস আর যাবে কোথায় এই বিজ্ঞাপন মন জয় করে ফেলেছে নেট নাগরিকদের। সকাল থেকে ফেসবুক খুললেই করোনাকে হারিয়ে তরতর করে লাফাচ্ছেন কাকলী। নেট নাগরিকরাই এর নাম দিয়েছেন কাকলী ভাইরাস।

তবে শুধু নাম দিয়ে ছাড়েননি। বেচার রণবীর সিং থেকে মিষ্টার বিন সকলকে টেনে এনেছেন। রণবীর সিং নাকি কাকলী ফার্নিচারের বিজ্ঞাপন করছেন? আসলে মিমারদের কাজ এসব। তাঁরা রণবীরের বিজ্ঞাপনে জুড়ে দিয়েছেন কাকলীকে। ওদিকে আবার কেউ মিস্টার বিনের সঙ্গে জুড়লেন কাকলীকে।

এখানেই শেষ নেই, আবার অনেকে এমন ভিডিও বানিয়েছেন যা দেখলে আপনি হেসেখুন হবেন। করোনা কালে মানুষের জীবনমৃত্যু খবর আর আতঙ্কে ঘেরা। এই সময়ে এই কাকলী যেন ফের হাসির রোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। মানুষের মন কিছুটা হলেও আনন্দ ছড়িয়েছে। অনেকে বেজায় বিরক্তও হয়েছেন। তবে মিমাররা রাতারাতি কাকলীকে ফেমাস করে দিয়েছেন। এমন এমন সব ভিডিও বানিয়েছেন যা এখন শুধুই ভাইরাল।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর