বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর অক্সফোর্ড-ফাইজার ভ্যাকসিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর অক্সফোর্ড-ফাইজার ভ্যাকসিন


আন্তর্জাতিক ডেস্ক

ফাইজার এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের দুই ডোজ করোনাভাইরাসের দ্রুত সংক্রমণক্ষম ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে উচ্চমাত্রায় কার্যকর — যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগের এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। খবর বিবিসি।

এ ব্যাপারে যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ দুটি ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া থাকলে করোনা আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর হারও উল্লেখযোগ্য হারে কমে আসে।

এই গবেষণার ফলাফলের ব্যাপারে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, এখন তাদের আত্মবিশ্বাস আরও তুঙ্গে পৌছালো। একইসঙ্গে, তিনি সকলকে ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার ব্যাপারে আহ্বান জানান।

এর আগে, এই দুই ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পর ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা ৩৩ শতাংশ বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।

পাশাপাশি, কেন্ট ভ্যারিয়েন্টের সঙ্গে তুলনায় ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই দুই ভ্যাকসিন ৫০ শতাংশ পর্যন্ত বেশি কার্যকর বলে ওই গবেষণায় দাবি করা হয়েছে।

এদিকে, ২১ জুন থেকে যুক্তরাজ্যে করোনা মোকাবিলায় আরোপিত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বিবিসিকে বলেছেন, যথাযথভাবে ভ্যাকসিন কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমেই স্বাভাবিক জীবনে ফিরবে ব্রিটেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom