বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

‘ভারতের আঞ্চলিক পরাশক্তি হওয়ার অহংকার ভেঙে দিয়েছে পাকিস্তান’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


ভারতের আঞ্চলিক পরাশক্তি হয়ে ওঠার অহংকার চূর্ণ করে দিয়েছে পাকিস্তান এবং এই অঞ্চলে শক্তির ভারসাম্য পরিবর্তনের মাধ্যমে ভারতের অহংকার ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (১৫ মে) পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) কামরা ঘাঁটিতে এক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সফরকালে প্রধানমন্ত্রীকে বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা ও প্রস্তুতি বিষয়ে একটি বিস্তৃত ব্রিফিং দেওয়া হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

তিনি পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদসহ ফ্রন্টলাইন কর্মীদের সঙ্গে কথা বলেন এবং জাতীয় প্রতিরক্ষায় তাদের পেশাদারিত্ব, নির্ভুলতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে তিনি বলেন, ‘নির্বিচার আগ্রাসনের জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে সংযম, কৌশলগত দূরদর্শিতা ও সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখিয়েছে, তা প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী শুধু হুমকি প্রতিহত করেনি, বরং শত্রুপক্ষের সামরিক স্থাপনাগুলোতে কার্যকরভাবে আঘাত হানার মাধ্যমে প্রমাণ করেছে, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় তারা আপসহীন।’

শাহবাজ বলেন, ‘আমাদের বাহিনীর সাহস ও সতর্কতায় গোটা জাতি গর্বিত। সেনাপ্রধানের নেতৃত্বে আবারও প্রমাণ হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা অটুট এবং যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে শক্ত হাতে।’

তিনি দৃঢ়ভাবে বলেন, ‘পাকিস্তানের প্রতিটি ইঞ্চি রক্ষা করতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে সময়োপযোগী, যথাযথ ও কঠিনভাবে।’

উল্লেখ্য, ৭ মে ভারত পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায়, যাতে অন্তত ৩১ জন বেসামরিক ব্যক্তি শহীদ হন। পালটা জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান মারসুস পরিচালনা করে, যাতে ভারতের ছয়টি যুদ্ধবিমান (তিনটি রাফালে সহ) এবং বহু ড্রোন ধ্বংস করা হয়। এতে চার দিনের সংঘর্ষে অন্তত ১১ সৈন্য ও ৪০ জন বেসামরিক নাগরিক মারা যান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর