বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৩ সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৫৭ সময় দেখুন
ভারতের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৩ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জম্মু ও কাশ্মীরের সেনা ঘাঁটিতে সন্ত্রাসীর হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন। তবে সেনাবাহিনীর পাল্টা গুলিতে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর এনডিটিভি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে প্রদেশটির রাজৌরি জেলার দারহালে সেনা ক্যাম্পে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই সেনা ঘাঁটিতে জোরপূর্বক প্রবেশ করেন ওই দুই সন্ত্রাসী।

সেনাঘাঁটিতে প্রবেশ করার পর ভারী অস্ত্র দিয়ে গুলি চালায়। এর জবাবে ক্যাম্পের সেনারাও পাল্টা গুলি চালায়।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় আরও পাঁচজন সেনা আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। আর দুইজন সস্ত্রাসীই নিহত হয়েছেন।

এই হামলার পিছনে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা’র হাত রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

জম্মু অঞ্চলের অন্যান্য অংশগুলোর মতো রাজৌরি জেলা সন্ত্রাসী হামলা কমেছে। কিন্তু গত ছয় মাসে জম্মুতে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সম্প্রতি বিজেপি নেতা তালিব হোসেইন শাহকে একজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি লস্কর-ই-তৈবা’র হয়ে কাজ করতেন। তাদের বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তালিব হোসেইন ওই এলাকায় একাধিক সস্ত্রাসী হামলার সঙ্গে জড়িত। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার একদিন আগে দেশটির কেন্দ্রশাসিত অঞ্চলের পুলওয়ামা জেলায় ২৫ কেজি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস (আইইডি) উদ্ধার করেছিল পুলিশ।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর