বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতের নিজস্ব তৈরি বিমানবাহী রণতরীর প্রথম ট্রায়াল শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৯৬ সময় দেখুন
ভারতের নিজস্ব তৈরি বিমানবাহী রণতরীর প্রথম ট্রায়াল শুরু


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের প্রথম সমুদ্র ট্রায়াল শুরু হয়েছে। বুধবার (৪ আগস্ট) ভারতের নৌবাহিনীর এক মুখপাত্র টুইটে এ তথ্য জানিয়েছেন। এ সময়টিকে তিনি ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন।

এ রণতরী ২০২২ সাল নাগাদ ভারতের নৌবাহিনীর বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। ভারতের নিজস্ব তৈরি এ বিমানবাহী রণতরী দেশটিকে এরকম জটিল সামরিক অস্ত্র তৈরিতে সক্ষম হাতেগোনা কয়েকটি দেশের কাতারে নিয়ে গেল।

আইএনএস বিক্রান্তের প্রথম পরীক্ষামূলক যাত্রাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ‘আত্মনির্ভর ভারত গড়ার পথে যাত্রা’ বলে অভিহিত করেছেন।

আইএনএস বিক্রান্ত ভারতের নৌবাহিনীর বহরে দ্বিতীয় কোনো বিমানবাহী রণতরী হিসেবে যোগ দেবে। এর আগে গত ২ জুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, আইএনএস বিক্রান্ত ভারতের পূর্ব সেনা কমান্ডে যুক্ত হবে।

আইএনএস বিক্রান্ত নামটি ভারতের নৌবাহিনীতে নতুন নয়। এর আগে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জড়ালে আইএনএস বিক্রান্ত নামক দুর্ধর্ষ এক রণতরী বিস্তৃত সমুদ্রজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে বিপুল পরাক্রম দেখিয়েছিল। ৩৬ বছর সমুদ্রে বিচরণের পর  ওই রণতরীটি পুরনো হয়ে যাওয়ায় ১৯৯৭ সালে বাতিল করে দেওয়া হয়। যুদ্ধে পরাক্রমশীল ওই রণতরীর সম্মানে সেদেশের তৈরি প্রথম বিমানবাহী রণতরীটির নামও রাখা হচ্ছে আইএনএস বিক্রান্ত।

বর্তমানে ভারতের নৌবাহিনীতে যুদ্ধবিমানবাহী একমাত্র রণতরী আইএনএস বিক্রমাদিত্য। এটি রাশিয়ার তৈরি। ২০১৪ সালে ভারতের নৌবহরে যুক্ত হয় এ রণতরীটি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর