বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতের রাষ্ট্রপতি পদে বিজেপির পছন্দ ধ্রুপদী মুর্মু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২০৮ সময় দেখুন
ভারতের রাষ্ট্রপতি পদে বিজেপির পছন্দ ধ্রুপদী মুর্মু


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর প্রার্থী ধ্রুপদী মুর্মু। উড়িষ্যার সাবেক বিজেপি এই নেত্রী ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে ছিলেন। পেশায় শিক্ষক মুর্মু উড়িষ্যার দুইবারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীও।

মঙ্গলবার (২১ জুন) বিজেপির সংসদীয় বোর্ডের এক বৈঠকের পরে দলের সভাপতি জেপি নড্ডা তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী ধ্রুপদীর নাম ঘোষণা করেন। প্রার্থীর নাম ঘোষণার সময় বিজেপি সভাপতি বলেন, জোটের অন্যান্য শরিকদের সঙ্গে আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০ জনের নাম এসেছিল। ওই তালিকা থেকে সর্বসম্মতিক্রমে ধ্রুপদী মুর্মুর নাম চূড়ান্ত করা হয়েছে।

ভারতের পরবর্তী, অর্থাৎ ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। ২১ জুলাই হবে ভোট গণনা। ২৫ জুলাই নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন।

ভারতের বর্তমান রাষ্ট্রপতি দলিত নেতা রামনাথ কোবিন্দ। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আদিবাসী জনগোষ্ঠীর নেতা ধ্রুপদীকে বেছে নিলো বিজেপি। এর মাধ্যমে ভোটের রাজনীতিতে বিরোধী জোটকে চমক দিয়েছে বিজেপি— ভারতের রাজনীতি বিশ্লেষকদের অনেকেরই মত এমনটাই।

উল্লেখ্য যে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করেন দেশটির আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা এবং ৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত শাসিত অঞ্চলের বিধায়কেরা। তবে বিধায়কদের সংখ্যার দিক থেকে একক দল হিসেবে বিজেপি এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা নেই দলটির। ফলে নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনা সহজ হবে না কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর