শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

‘ভারতের সঙ্গে বাণিজ্য করলে কাশ্মিরের প্রতি বিশ্বাসঘাতকতা হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪০২ সময় দেখুন
‘ভারতের সঙ্গে বাণিজ্য করলে কাশ্মিরের প্রতি বিশ্বাসঘাতকতা হবে’


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাণিজ্য সম্প্রসারণ করলে তা কাশ্মিরের জনগণের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার (৩০ মে) এক অনুষ্ঠানে প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথা বলেন ইমরান খান। দ্য ডনের খবর।

ইউরোপীয়ান ইউনিয়নের উদাহরণ টেনে ইমরান খান বলেন, এরকম আঞ্চলিক জোট গড়লে সদস্য দেশগুলো লাভবান হয়ে থাকে, তা সত্ত্বেও এমন কোনো উদ্যোগে তার সরকারের আগ্রহ নেই। তিনি বলেন, ‘সন্দেহ নেই, ভারতের সম্পর্ক স্বাভাবিক করলে বাণিজ্য বাড়বে, কিন্তু তা করলে কাশ্মিরের জনগণের রক্ত বৃথা যাবে— তাই এটা সম্ভব নয়’।

ইমরান খান আরও বলেন, ‘আমি ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। আমি চেয়েছিলাম কাশ্মির ইস্যুটি যেন আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু এখনকার অবস্থা বিবেচনা করে বলতে হচ্ছে, আমরা যদি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলি তাহলে কাশ্মিরের প্রবাহিত রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে’।

এর আগে ২০১৯ সালে পুলওয়ামায় ৪০ জন জওয়ানের নিহতের ঘটনার পর থেকে দুই দেশের বাণিজ্য সম্পর্কে ফাটল ধরে। পরে কাশ্মিরের বিশেষ মর্যাদা রদ করে ভারতে ৩৭০ ধারা বতিলের পর পাকিস্তান বাণিজ্য সম্পর্ক স্থগিত করে। যতদিন ভারত তাদের সিদ্ধান্ত না পাল্টাবে ততদিন পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করবে না বলে জানিয়েছিল ইমরান খান সরকার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর