বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভারতের ৫ জেলায় কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৬৬ সময় দেখুন


ভারতের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এছাড়া এসব জেলায় ইন্টানেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। ইম্ফাল পশ্চিমে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং মণিপুর পুলিশের যৌথ দল কর্তৃক আরামবাই তেংগোল (এটি) সদস্য কানন মেইতেইকে গ্রেফতারের ফলে সৃষ্ট উত্তেজনার জেরে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারতের মণিপুরের বিষ্ণুপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এছাড়া কাকচিং, থৌবাল, ইম্ফাল পূর্ব ও ইম্ফাল পশ্চিম- এই চারটি উপত্যকা জেলায় চার বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৭ জুন) রাতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সরকারি আদেশে বলা হয়েছে, পাঁচটি জেলায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, এটির ‘সেনাপ্রধান’ বলে পরিচিত কানন মেইতেইকে শনিবার রাত ৯টা ৪০ মিনিটে এনআইএ গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই শত শত মানুষ রাস্তায় নেমে পুলিশের কনভয় আটকানোর চেষ্টা করে এবং তাকে হেফাজত থেকে ছিনিয়ে নিতে চায়।
ঘটনাটি ইম্ফাল পশ্চিমের কোয়াকিথেল এলাকার কাছে ঘটে। এ সময় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়।

আরামবাই তেংগোল (এটি) একটি সশস্ত্র মেইতেই গোষ্ঠী, যারা ২০২৩ সালের ৩ মে রাজ্যে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর প্রভাবশালী হয়ে ওঠে।

থৌবালের জেলা ম্যাজিস্ট্রেটের একটি আদেশে বলা হয়েছে, পুলিশ সুপারিন্টেনডেন্ট জানিয়েছেন যে, ইম্ফাল পশ্চিমে এটি সদস্যদের গ্রেফতারের ঘটনায় থৌবাল জেলায় বিক্ষোভ/আন্দোলনের আয়োজন করা হয়েছে এবং এই ঘটনা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে এবং জেলায় শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করতে পারে।

আদেশে আরও বলা হয়েছে, ৭ জুন থেকে জেলায় চার বা ততোধিক ব্যক্তির সমাবেশ এবং আগ্নেয়াস্ত্র, তলোয়ার, লাঠি, পাথর বা অন্যান্য প্রাণঘাতী অস্ত্র, ধারালো বস্তু বা আক্রমণাত্মক অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য যেকোনো জিনিস বহন নিষিদ্ধ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর