কলকাতা: গত বছরের নভেম্বরে, Qualcomm চালু করেছিল তার সবচেয়ে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Gen 2। তার আগে সব থেকে উন্নত প্রযুক্তি ছিল Qualcomm Snapdragon 8+ Gen 1-এর।
নতুন প্রসেসর লঞ্চের সময়, অনেক স্মার্টফোন নির্মাতা সংস্থাই Snapdragon 8 Gen 2 চালিত স্মার্টফোন লঞ্চ করার কথা ঘোষণা করেছিল। কথা মতো একাধিক সংস্থা বাজারে এনেছে উন্নত প্রযুক্তির স্মার্টফোন। Samsung, OnePlus-এর মতো সংস্থাগুলি নতুন স্মার্টফোন এনেছে উন্নত প্রসেসর-সহ। দেখে নেওয়া যাক মাখনের মতো চলা স্মার্টফোনগুলির তালিকা
আরও পড়ুন- 9999666555! এই নম্বরে হোয়াটসঅ্যাপ করছেন বহু মহিলা! ব্যাপারটা কী!
Samsung Galaxy S23+:
সংস্থার তরফে এই স্মার্টফোনটি ৯৪,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে লঞ্চ করেছে। এই ফোনে Snapdragon 8 Gen 2 প্রসেসর, ৬.৬-ইঞ্চি FHD+ ডিসপ্লে, Android 13 অপারেটিং সিস্টেম এবং ৪৭০০mAh ব্যাটারি রয়েছে।
Samsung Galaxy S23 Ultra:
এই ফোনটি লঞ্চ করা হয়েছে ১,২৪,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে। এটি Samsung-এর সবচেয়ে দামি ফোন এবং এতে Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এটিতে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এস-পেন সমর্থনও রয়েছে।
Samsung Galaxy S23:
এই ফোনটি Samsung লঞ্চ করেছে ৭৪,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে। এটিতে রয়েছে একটি শক্তিশালী Snapdragon 8 Gen 2 প্রসেসর। সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং FHD+ ডিসপ্লে।
আরও পড়ুন- এরকম বাইক বা স্কুটি দেখলেই কেস দিচ্ছে পুলিশ! চালানের টাকা না দিতে চাইলে দেখুন
iQoo 11:
ভারতে এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে ৫৯,৯৯৯ টাকায়। এই ফোনেও রয়েছে Snapdragon 8 Gen 2 প্রসেসর, ৬.৭৮-ইঞ্চি Quad HD+ ডিসপ্লে এবং ৫০০০mAh ব্যাটারি।
OnePlus 11:
এটি ভারতে লঞ্চ করেছে ৫৬,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে। এতে রয়েছে Snapdragon 8 Gen 2 প্রসেসর, ৬.৭-ইঞ্চি QuadHD+ AMOLED ডিসপ্লে এবং ১০০W ফাস্ট চার্জিং সাপোর্ট।
Xiaomi 13 Pro:
এটি ভারতে ৭৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, Android 13 অপরেটিং সিস্টেম, Leica টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Smartphones